বয়স বাড়ার সাথে সাথে,
তোমাকে নীল শাড়িতে দেখার বাসনা বাড়ে।
নীল শাড়ি পরতে বললেই তুমি বলতে,
নীল তো আকাশেও হয়।
আকাশে তাকালেই পারো?
বয়স বাড়ার সাথে সাথে,
আমি আকাশে তাকানো শিখেছি।
এখন তোমাকে দেখতে ইচ্ছে করলেই,
মাঝপথে দাঁড়িয়ে যাই।
চুপটি করে আকাশের নীল দেখি।
বয়স বাড়ার সাথে সাথে,
তোমাকে নীল শাড়িতে দেখার বাসনা বাড়ে।
নীল শাড়ি পরতে বললেই তুমি বলতে,
নীল তো আকাশেও হয়।
আকাশে তাকালেই পারো?
বয়স বাড়ার সাথে সাথে,
আমি আকাশে তাকানো শিখেছি।
এখন তোমাকে দেখতে ইচ্ছে করলেই,
মাঝপথে দাঁড়িয়ে যাই।
চুপটি করে আকাশের নীল দেখি।