অপার্থিব

এমন এক ঘনঘোর অন্ধকারে

বাতাসে

টিপটিপ বৃষ্টিতে;

শুনেছি

মৃদু পায়ে চলা এক মানবীর সুর—

দুপুরের রোদ পড়া নিঝুম পুকুরে;

এমন এক ঘনঘোর অন্ধকারে

তারপর এসেছিলে একদিন।

বলেছিলে কথা—

আমারে খোঁজো না তুমি!

টিপটিপ বৃষ্টি পড়া ঘনঘোর অন্ধকারে

তাই আমি খুঁজেছি তোমারে;

কোনো এক মানবীর সুরে—

দুপুরের রোদ পড়া

এই নিঝুম পুকুরে;