গোলাপ নিয়ে তোমার খুব অভিযোগ—
একগুচ্ছ হলুদ গোলাপ।
প্রেম কেন শুধু গোলাপেই সীমাবদ্ধ
তাই নিয়ে তোমার কত অভিযোগ!
একদৃষ্টিতে কতবার তাকিয়ে তুমি
পলকহীন শুনিয়েছো আমায়
তোমার গোলাপীয় অভিযোগ।
আমি কেবল শুনেছি আর মনে মনে হেসেছি।
আর ভেবেছি গোলাপ কি আর চিনে আরেকটা গোলাপ?
একগুচ্ছ হলুদ গোলাপ।
তাই নিয়ে তোমার যত অভিযোগ!
একদিন তবু সব সীমাবদ্ধতা ছাড়িয়ে তোমায় আমি বলবো—
অভিযোগ নাকি অনুরাগ?