চারপাশ কেমন আচ্ছন্ন হয়ে আছে।
পাশের হিজল গাছ থেকে,
উষ্ণ বাতাসে ঝরে যাচ্ছে,
পাতার পর পাতা।
আমি বুঝতে পারি,
দূর চিমনির অস্পষ্ট ধোঁয়ায় ভাসছে—
তোমার ছবি।
সরল, অর্থবহ অথচ ব্যঞ্জনহীন মুখ।
জানি,
চোখ ফেরালেই,
মিশে যায় ধোঁয়া।
আর,
সাথে তুমিও।
চারপাশ কেমন আচ্ছন্ন হয়ে আছে।
পাশের হিজল গাছ থেকে,
উষ্ণ বাতাসে ঝরে যাচ্ছে,
পাতার পর পাতা।
আমি বুঝতে পারি,
দূর চিমনির অস্পষ্ট ধোঁয়ায় ভাসছে—
তোমার ছবি।
সরল, অর্থবহ অথচ ব্যঞ্জনহীন মুখ।
জানি,
চোখ ফেরালেই,
মিশে যায় ধোঁয়া।
আর,
সাথে তুমিও।