শরতের সাথে

শরতের সাথে তোমার বেশ খানিকটা মিল।

শরতের মতোই সহজ তুমি।

যখন তখন চলে আসো আমার হৃদয়ে—

এখানেরই বালুচর ধরে তুমি ফুটে যাও কাশফুল হয়ে।

তবু একটু বৃষ্টি এলেই আমি ভাবি— কোথায় তুমি?

এই চরে?

নাকি অনেক দূরে— সুদূরে?