এই নাহয় হোক শেষের শুরু
শেষ হোক যত আলাপচারিতা আর কথোপকথন।
তোমার সাথে একপথে হাঁটা সব স্মৃতি—
সাময়িক ধূলিকণার মতোই শেষ হোক।
শেষ হোক প্রেম, অলিখিত চিঠির সময়কাল, তোমাকে দিবো বলে জমানো সব ধূসর শুকনো ফুল।
আর শেষ হোক
পথ হারানো দুটি অগোছালো নক্ষত্র।
কোনো এক অন্ধকার গলির রাস্তা ধরে ঝরে পড়ুক তারা নিঃশব্দে।
সে পথ ধরেই নাহয় শুরু হোক শেষের;
চিরকালীন মহাকাল দেখতে দেখতেই শেষ হোক গতকালের মতো।
বৃষ্টির বর্ষা শেষ হোক।
শেষ হোক আকাশের রঙ আর নদীর মোহনা।
আর শেষ হোক— তোমার চোখের জল।