এসো

তোমাকে চাইতে পারার মাঝেও একটা আনন্দ আছে।

খুব গরমে দক্ষিণ দিকের প্রশম এক হাওয়ার মতো।

তোমাকে চাইতে পারার মাঝেও একটা উপকারিতা আছে।

এই যেমন চাইলেই যখন তখন তোমাকে নিয়ে কবিতা লেখা যায়।

পাতার পর পাতা উল্টানো যায় ফুটপাত থেকে কেনা বইটার।

পাখিদের কিচিরমিচিরে ঘন্টার পর ঘন্টা বুঁদ হয়ে থাকা যায়।

তোমাকে চাইতে পারার মাঝে একটা আক্ষেপ আছে।

একটা সোনালী দিনের আক্ষেপ।

রোদ ঝলমলে সেই দিনে আমাদের মাটির পথ ধরে বহুকাল হাঁটার কথা।

এখন আমি বুঝতে পারি,

হাঁটতে হাঁটতেও আসলে আমি তোমাকেই চাই।

তোমাকে চাইতে পারার মাঝেই আমি—

খুঁজে পাই তোমাকে।

তাই বলি,

তোমাকে চাইতে পারার মাঝে একটা গভীর বেদনা আছে—

তোমাকে না পাওয়ার বেদনা।