মানবী

সে এক রং দেখেছি আমি মানবীর রূপে

দেখেছি হলুদ মেঘ বসন্তে তার চুল হয়ে ভাসে

কিছু বাগানে ফুল ফোটে; কিছু ম্লান হয়ে থাকে।

আকাশেরও বুঝি আজ—

লাল হতে হয় মানবীর রূপে!

এমনই রূপ দেখার স্বাদ

লেগে থাকে মৃদু ঠোঁটের ভাঁজে।

তারপর;

কবেকার এক রং দেখেছি আমি মানবীর রূপে

টিপটপ বৃষ্টিতে— স্মৃতির ধ্বংসস্তুপে;

আর;

অনুতাপে।

— মানবী