পর্তুলিকা

দিবস পেরিয়ে, বিকেলের আলো নিভু নিভু করছে।

আমরা নাবিকহীন কোনো নৌকায়,

ভাসছি আলো-আঁধারে।

অপলক দৃষ্টিতে চেয়ে আছি,

তোমার চুলে গাঁথা পর্তুলিকায়।

আমাদের সামনে অস্তমিত সূর্য,

আর কী এক নদীর মধুরিমা!

বিস্তীর্ণ আকাশ সমান দেখার ইচ্ছে থাকলেও,

তুমি ফিরলে না আমার দিকে।

কেবল সন্ধা-পাখিদের দিকে তাকিয়ে,

গুনগুনিয়ে উঠলে—

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,

একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

আবৃত্তি