কাকতালীয়

তবু একদিন জানতে হয়, কাকতালীয় হয় অনেক কিছুই।

হঠাৎ ঝড়ো হাওয়া

বৃষ্টি

পাহাড় চূড়ে মেঘ

অথবা তোমার গালের হাসি।

তবু একদিন জানতে হয়, কাকতালীয় হয় প্রেম

আর তোমার সাথে আমার দেখা।

চোখে চোখ পড়াও অনেকটা কাকতালীয়, তবে—

সে বেলায় কিছুটা অনিয়ম ঘটে।

ভাবছি,

একদিন সব নিয়ম-কানুন ভেঙ্গে দিলে কেমন হয়?

এই যেমন, আকাশ মেঘলা করে বৃষ্টি না হয়ে তেমার কাজল-মেঘে হলো বৃষ্টি?

অথবা নতুন বর্ষার ঘোলা জলে শালুক না হয়ে— হলো অপরাজিতা!

সেদিন না হয় জানবো, কাকতালীয় হয় অনেক কিছুই।

কেবল— তুমি আমি ছাড়া।