আরেক হাওয়া

বৃষ্টি হওয়ার আগের বাতাস দেখেছো?

ঝিরিঝিরির আগে কেমন মাতাল এক হাওয়া!

এই হাওয়ার একটু কাছাকাছি গেলে দেখবে—

চারিদিকে ছড়িয়ে পড়েছে নতুন এক ঘ্রাণ।

কিছুটা তুমি মিশ্রিত— আর কিছুটা বৃষ্টি।

কে জানতো তুমি বারান্দায় চুল মেলে রেখেছো?

হয়তো;

বৃষ্টি হওয়ার আগের বাতাস তুমি দেখেছো।

ঝিরিঝিরি শব্দে অবলীলায় কান পেতেছো।

আমাকে পেয়েছো?

নাকি হারিয়েছো?