অনিবার

এইখানে এ নদীর জলে

হাত রেখে দেখেছি সেবার।

দেখেছি

মায়ার মতো ঢেউ, অনেকটা তোমার রূপে কেউ—

ভেসে উঠেছে তার কম্পিত জলে আবার।

এই নদী চিনি আমি

এ জল দিয়েছে আমারে ঠাঁই যতবার গিয়েছি কাছে।

তবু এইখানে এ নদীর জলে,

হাত রেখে দেখি—

তুমি নেই আর।

এইখানে এ নদীর জলে,

একদিন আসবে তুমি আবার?

এসো তবে।

হেসো তবে,

নিয়ে ঢেউয়ের অনিবার।