অনন্যা

বৃষ্টির দিন শেষ হয়েছে অনন্যা

দেখো শুকিয়ে আসছে আকাশ।

শুকিয়েছে তোমার চোখ— কান্না ভুলেছো তুমি।

নতুন করে কাজল দিতে শুরু করেছো।

শাড়িতে ক'টা ভাজ পড়লো গুনে দেখছো আবার।

দিন বদলাচ্ছে তোমার।

নখগুলো রেঙে উঠেছে।

কন্ঠে ফিরেছে সুর।

বাতাস থাকলেও, রুক্ষ চুল উড়ছে না আর।

তোমার

বৃষ্টির দিন শেষ হয়েছে অনন্যা।

এখন

তুমি ছাতাহীন চলতে শিখেছো।