শেষ রাস্তার ভীড়ে

এমনি এক সন্ধ্যার দিগন্ত জুড়ে

কুয়াশা আর শীত এসে পড়ে।

আমি তখন চলে যাই— কোনো এক নিবিড় পথ ধরে;

আলোহীন, নিস্তব্ধ; শেষ রাস্তার ভীড়ে।

যেখানে তাকিয়ে থাকাই হয়— অন্তিম স্মৃতি

তোমার আমার শহরে।

যেখানে কথা হয়— ভালোবেসেছি যারে

কেবল সেই শুধু পারে;

তোমায় যেতে— একা ছেড়ে।

এমনি এক সন্ধ্যার দিগন্ত জুড়ে

কুয়াশা আর শীত এসে পড়ে—

শীত শেষে নাহয় একদিন

এসো তুমি ফিরে।

আলোহীন, নিস্তব্ধ;

শেষ রাস্তার ভীড়ে; শেষ রাস্তার ভীড়ে।

— শেষ রাস্তার ভীড়ে