ক্যারোসিন

জীবন্ত শিশুর পোড়া ঘ্রাণ— কোথায় যেন শেষ পেয়েছি

মনে হয় যেন অমৃতের স্বাদ উড়ছে বাতাসে।

সেই স্বাদে নৈসর্গিক আনন্দ বয়ে যায় আমার হাড়ে—

আমি সিংহাসনে পা তুলে হুংকার তুলি

ঢেলে দাও আরো কিছু ক্যারোসিন।